মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন কারিনা কয়সার

 

অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাদের একজন উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খান। কারিনার একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেটি সদ্য প্রয়াত এ কনটেন্ট ক্রিয়েটর মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে কারিনার মৃত্যুর পর সে ছবি প্রকাশ করেন রুম্মান। সাদাকালো ছবিটিতে কারিনার দৃষ্টি রাস্তায়। মুখে এক চিলতে হাসি।




লিভার–সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...