কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Taxes Zone 12 Dhaka Job Circular 2026 কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি

 



aply link

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১২, ঢাকা নিয়োগে অনলাইন আবেদন পদ্ধতি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১২, ঢাকা চাকরির আবেদন করতে হবে অনলাইনে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১২, ঢাকা (Dhaka Tax 12) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত Dhaka Tax 12 Teletalk ওয়েবসাইট http://tax12.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

Dhaka Tax 12 job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। কর অঞ্চল ১২ ঢাকা জব সার্কুলার ২০২৬ বা কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-

অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ

  1. প্রথমে Dhaka Tax 12 Teletalk ওয়েবসাইটে প্রবেশ করুন: http://tax12.teletalk.com.bd.
  2. “Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদ নির্বাচন করুন।
  4. এরপর “Next” বাটনে ক্লিক করুন।
  5. আপনি যদি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হন তবে “Yes” সিলেক্ট করুন, না হলে “No” সিলেক্ট করুন।
  6. এখন আপনি কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১২, ঢাকা চাকরির অনলাইন আবেদন ফরমটি দেখতে পাবেন।
  7. নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন এবং “Next” বোতামে ক্লিক করুন।
  8. সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষরের ছবি (300×80 px) আপলোড করুন।
  9. সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা ভালোভাবে যাচাই করুন, এরপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. সাবমিট সফল হলে Applicant’s Copy ডাউনলোড করুন এবং এটি প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১২, ঢাকা নিয়োগের আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

ঢাকা কর অঞ্চল ১২ চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা, ১১২ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।

১ম SMS:

TAX12 <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: TAX12 DEFABC

২য় SMS:

TAX12 Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: TAX12 Yes 123456

দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।

ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ

যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।

User ID জানা থাকলেঃ

TAX12 Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: TAX12 Help ABCDEF

PIN জানা থাকলেঃ

TAX12 Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: TAX12 Help PIN 987654

শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।

ডিক্লারেশন: প্রার্থীকে ঢাকা কর অঞ্চল ১২ চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ১২, ঢাকা নিয়োগে অনলাইন আবেদনে সহায়তা ও যোগাযোগের তথ্য

ঢাকা ট্যাক্স জোন ১২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Dhaka Tax 12 Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।

  • ফোন সাপোর্ট: 121 (শুধুমাত্র Teletalk SIM থেকে কল করতে হবে)
  • ইমেইল সাপোর্ট: vas.query@teletalk.com.bd
  • ফেইসবুক পেজঃ www.facebook.com/alljobsbdTeletalk/ এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (Dhaka Tax 12), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...