বিশ্বকাপে তীব্র গরমের লাল সংকেত, বিজ্ঞানীদের হুঁশিয়ারি

 

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে প্রকৃতি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ নিয়ে পিলে চমকানো এক তথ্য দিয়েছেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। তাদের গবেষণা বলছে, টুর্নামেন্টের জন্য নির্ধারিত ১৬টি স্টেডিয়ামের মধ্যে ১৪টিতেই ফুটবলারদের চরম তাপমাত্রার ঝুঁকি রয়েছে। বিশেষ করে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ম্যাচগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।

বিজ্ঞানীদের এই দলটির মতে, শুধু তাপমাত্রা নয়, আর্দ্রতা, সূর্যের প্রখরতা এবং বাতাসের গতিও খেলোয়াড়দের শরীরের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে। আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্লাব বিশ্বকাপেও খেলোয়াড়দের এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এবারের বিশ্বকাপে দক্ষিণাঞ্চলীয় ভেন্যুগুলোতে গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকলেও কোনো কোনো দিন তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...