বিশ্বকাপে ফ্রান্সের দলে নেই কামাভিঙ্গা

 


মাস দেড়েক আগে ফ্রান্সের সবশেষ ম্যাচেও খেলেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। কিন্তু আসন্ন বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে ছাড়াই চূড়ান্ত দল সাজিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল ঘোষণা করেন দেশম।

কামাভিঙ্গাকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী কোচ দেশম।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলা কামাভিঙ্গা গত মৌসুমে একাধিকবার চোটে পড়েন। রিয়ালের হয়ে ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ৩৫ ম্যাচ খেলতে পারেন তিনি। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

পিএসজি গোলরক্ষক লুকাহ শুভালিয়ে ও দলটি থেকে ধারে টটেনহ্যাম হটস্পারে খেলা ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানিও জায়গা পাননি।

পিএসজি থেকে দলে আছেন পাঁচ জন খেলোয়াড়- ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে, ব্র্যাডলি বার্কোলা, দিজিরে দুয়ে, লুকা এরনঁদেজ ও ওয়ারেন জাইরে-এমেরি।

দলে না থাকাদের মধ্যে আরও উল্লেখযোগ্য নাম ক্রিস্তোফা এনকুনকু, কিংসলে কোমান ও উগো একিটিকে। লিভারপুল ফরোয়ার্ড একিটিকে গত মাসে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে ছিটকে পড়েন।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

ফ্রান্সের বিশ্বকাপ দল

গোলরক্ষক: মাইক মিয়াঁ, ব্রিস সাম্বা, রবিন রিসা

ডিফেন্ডার: জুল কুন্দে, মালো গুস্তো, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, লুকা এরনঁদেজ, থিও এরনঁদেজ, লুকাস দিনিয়ে, ম্যাক্সো

মিডফিল্ডার: অহেলিয়া চুয়ামেনি, আদ্রিওঁ রাবিও, এনগোলো কতে, ওয়ারেন জাইরে-এমেরি, মানু কোনে

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, দিজিরে দুয়ে, ব্র্যাডলি বার্কোলা, মার্কাস থুরাম, আকলিউচে, জ্যঁ ফিলিপ মাতেতা, হায়ান শেহকি 

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...