বেকার যুবকেরা তেলাপোকার মতো, মিডিয়া ও অ্যাকটিভিস্ট সেজে রাষ্ট্রকে আক্রমণ করছে: ভারতের প্রধান বিচারপতি

 

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন।’

গতকাল শুক্রবার দিল্লি হাইকোর্টে ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদবি পাওয়ার প্রক্রিয়া নিয়ে নির্দেশনা চেয়ে এক আইনজীবীর দায়ের করা আবেদনে ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।

আবেদনকারী আইনজীবী নিজেও এই পদবি পেতে ইচ্ছুক ছিলেন। বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়ে গঠিত বেঞ্চে শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, বিচারকেরা ‘সিস্টেমের বিরুদ্ধে’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলো সম্পর্কে অবগত আছেন। সমাজে বিচার বিভাগকে আক্রমণ করার জন্য এমনিতেই যথেষ্ট ‘পরজীবী’ আছে। আইনজীবীদের তাঁদের সঙ্গে হাত মেলানো উচিত নয়।


ওই আইনজীবীকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, ‘সমাজে ইতিমধ্যে কিছু পরজীবী রয়েছে, যারা ব্যবস্থাকে আক্রমণ করছে, আর আপনি তাদের সঙ্গে হাত মেলাতে চান? কিছু তরুণ আছেন তেলাপোকার মতো। তাঁরা কোনো চাকরি পান না, পেশাতেও তাঁদের কোনো জায়গা নেই। তাঁদের কেউ মিডিয়া হন, কেউ সোশ্যাল মিডিয়া হন, কেউ আরটিআই অ্যাকটিভিস্ট হন, আবার কেউ অন্য কোনো ধরনের অ্যাকটিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করেন। আর আপনারা অবমাননার পিটিশন দাখিল করেন।’

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...