সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা ও বিতর্কের পর সর্বশেষ মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নিয়োগ পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় তাঁকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নিয়োগের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজুল ইসলামেকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সমালোচনা শুরু হয়েছিল। এর ঠিক দুই দিনের মাথায় তাঁকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ মে দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছিল। ওই পদায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মৌলভীবাজারের আগে একইভাবে সরানো হয় পঞ্চগড় ও ফেনীর এসপিকেও।
উল্লেখ্য, ৫ মে দেশের ১২টি জেলায় পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছিল। ওই আদেশে মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়।
0 Comments