মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানানোর পর দেশটির রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১৪ মে) সরকারি কর্মচারীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ (ঘরে বসে কাজ)-সহ একাধিক জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপের ঘোষণা দেয়া হয়েছে।
নয়াদিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, ৯০ দিন মেয়াদি এই বিশেষ অভিযানের আওতায় সরকারি পর্যায়ে জ্বালানি খরচ ও যাতায়াত কমানো হবে। সেই সাথে এই মেগাসিটির বাসিন্দাদের ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।
0 Comments