ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন

 



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বব্যাপী আইএসআইএল-এর দ্বিতীয় শীর্ষ নেতা বলে অভিযুক্ত আবু-বিলাল আল-মিনুকি যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় বাহিনী পরিচালিত এক যৌথ অভিযানে নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করার জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে।


তিনি বলেন, বিশ্বব্যাপী আইএসআইএল-এর দ্বিতীয় প্রধান আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিল সে আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে, কিন্তু সে জানত না যে আমাদের এমন সূত্র ছিল যারা তার কার্যকলাপ সম্পর্কে আমাদের অবহিত করতো।

ট্রাম্প এই অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরীয় সরকারকে ধন্যবাদ জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।আইএসআইএল-এর সঙ্গে যোগসূত্রের কারণে আল-মিনুকি ২০২৩ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে ছিলেন।

Post a Comment

0 Comments

লোড হচ্ছে...